News Flash

  • Home
  • খেলা
  • School Cricket:লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট মনুঘাট-ছৈলেংটা বৃষ্টিতে পরিত্যক্ত
Image

School Cricket:লংতরাই ভ্যালিতে স্কুল ক্রিকেট মনুঘাট-ছৈলেংটা বৃষ্টিতে পরিত্যক্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। টুর্নামেন্ট শুরু হতে না হতেই বৃষ্টির থাবা। দ্বিতীয় ম্যাচ-ই বৃষ্টিতে মাঝপথে পরিত্যক্ত হয়েছে। অংশগ্রহণকারী দুই দলকে ২-২ করে পয়েন্ট ভাগ করে দিতে হয়েছে। খেলা ছিল অনূর্ধ্ব-১৭ মহকুমা ভিত্তিক আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা লংতরাই ভ্যালি ক্রিকেট এসোসিয়েশন। শুক্রবারে প্রথম ম্যাচ যথারীতি অনুষ্ঠিত হলেও আজ, শনিবার দ্বিতীয় ম্যাচে মনুঘাট স্কুল বনাম ছৈল্যাংটা স্কুলের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। সকাল দশটায় ছৈল্যাংটায় ঘাগড়াছড়া হাই স্কুল গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে মনুঘাট স্কুল প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। খেলা ৪৫ ওভারের। কিন্তু মনুঘাট স্কুল দল ৩৩.১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে নিপু রঞ্জন ত্রিপুরার ৬৭ রান এবং সুরজ গুরুং-এর ৬৪ রান যথেষ্ট উল্লেখযোগ্য। নিপু রঞ্জন ৭৮ বল খেলে দশটি বাউন্ডারি হাঁকিয়ে ৬৭ রান সংগ্রহ করে। সুরজ ৩১ বল খেলে ছটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৪ রান সংগ্রহ করে বেশ প্রতিভার পরিচয় দিয়েছে। এছাড়া, মানস চাকমা পেয়েছে ২৭ রান ২৪ বল খেলে। অতিরিক্ত রান হিসেবে মনুঘাট ৪০ রান পেয়েছিল। ছৈল্যাংটা স্কুল দলের বোলার অছ মোহন ত্রিপুরা একাই পাঁচটি উইকেট তুলে নিয়েছে ৪০ রানের বিনিময়ে। কুল রায় পেয়েছে তিনটি উইকেট ৫৩ রান দিয়ে। এছাড়া, বিশাল দেবনাথ ও রাজ দেওয়ান পেয়েছে একটি করে উইকেট। মনুঘাট স্কুল দলের ইনিংস শেষ হতেই বৃষ্টির আবির্ভাব দেখা দেয়। মুষলধারে বৃষ্টি খেলার পরিস্থিতি প্রতিকূল করে তুলে। ম্যাচ রেফারি এবং আম্পায়াররা পরবর্তী সময়ে ম্যাচ চালিয়ে নেওয়ার কোনও সুযোগ পায়নি। অতঃপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। দিনের খেলা: তুইকর্মা তুইসা স্কুল বনাম ছাওমনু স্কুল।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top