News Flash

  • Home
  • খেলা
  • PM Modi:সঙ্কেত এবং গুরুরাজকে অভিনন্দন মোদীরআপডেট
Image

PM Modi:সঙ্কেত এবং গুরুরাজকে অভিনন্দন মোদীরআপডেট

কলকাতা, ৩০ জুলাই (হি. স.) : কমনওয়েলথে গেমসের দ্বিতীয় দিনে পদক জয়ের জন্য সঙ্কেত এবং গুরুরাজকে টুইটারে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী লিখেছেন, “সংকেত সরগরের ব্যতিক্রমী প্রচেষ্টা! কমনওয়েলথ গেমসে তাঁর মর্যাদাপূর্ণ রৌপ্য জয় ভারতের জন্য একটি দুর্দান্ত শুরু। তাঁকে অভিনন্দন এবং ভবিষ্যতের সকল প্রচেষ্টার জন্য শুভকামনা।“
অপর টুইটারে লিখেছেন, “পি. গুরুরাজের সাফল্যে আমি আনন্দিত! কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জেতার জন্য তাঁকে অভিনন্দন। তিনি মহান স্থিতিস্থাপকতা এবং সংকল্প দেখালেন। আমি তাঁকে তাঁর ক্রীড়া যাত্রায় আরও অনেক সাফল্য কামনা করি।“ প্রসঙ্গত, কমনওয়েলথে গেমসের দ্বিতীয় দিনেই এল ভারতের প্রথম পদক। ভারোত্তোলনে দেশকে রুপো এনে দেন সঙ্কেত সরগর। একই দিনে দ্বিতীয় পদক এল ভারতের ঘরে। এ বারও সেই ভারোত্তোলনেই। ৬১ কেজি বিভাগে পদক জিতলেন গুরুরাজা পুজারি। মোট ২৬৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এর মধ্যে স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি ওজন তুলেছেন তিনি। কমনওয়েলথে এই নিয়ে ভারতের একটি রুপো এবং একটি ব্রোঞ্জ হয়ে গেল।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top