News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্র: উদ্ধব ঠাকরের শিবির ছাড়লেন প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকারও
Image

মহারাষ্ট্র: উদ্ধব ঠাকরের শিবির ছাড়লেন প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকারও

মুম্বই, ৩০ জুলাই ( হি.স.) : শনিবার শিবসেনার নেতা তথা প্রাক্তন মন্ত্রী অর্জুন খোটকার মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের দলে যোগ দেওয়ার ঘোষণা করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছেন। রবিবার তিনি শিন্দে শিবিরে যোগ দেবেন।

অর্জুন খোটকার সাংবাদিকদের বলেন, তার অগ্রাধিকার হল জালনা সমবায় কারখানা পুনরায় চালু করা। জালনার কৃষক-শ্রমিকদের ভবিষ্যৎ এই কারখানার সঙ্গে যুক্ত। এ কারণে তিনি দিল্লিতে বরিষ্ঠ নেতাদের সঙ্গে দেখা করেছেন। এই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। একনাথ শিন্দে তাঁকে আশ্বাস দিয়েছেন যে তিনি তার কারখানা আবার চালু করতে সাহায্য করবেন।
অর্জুন খোটকার বলেন, তিনি আজ সকালে উদ্ধব ঠাকরে এবং মুখপাত্র সঞ্জয় রাউতের সঙ্গে কথা বলেছেন এবং পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। এর পরে উদ্ধব ঠাকরে বলেন, তিনি সিদ্ধান্ত নিতে স্বাধীন। খোটকার বলেন, তিনি গত ৪০ বছর ধরে শিবসেনায় রয়েছেন। বিধায়ক থেকে মন্ত্রীও হয়েছেন। তিনি এই সময়ে কোনো পদে নেই বলে শিবসেনা নিয়ে কথা বলতে চান না।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top