News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোটার পরিচয়পত্রের সাথে আধার সংযুক্তিকরণ, ত্রিপুরায় শুরু ১ আগস্ট থেকে : মুখ্য নির্বাচন আধিকারিক
Image

ভোটার পরিচয়পত্রের সাথে আধার সংযুক্তিকরণ, ত্রিপুরায় শুরু ১ আগস্ট থেকে : মুখ্য নির্বাচন আধিকারিক

আগরতলা, ৩০ জুলাই (হি. স.) : এক ব্যক্তি এক ভোট সুনিশ্চিত করার লক্ষ্যে ভোটার পরিচয়পত্রের সাথে আধার সংযুক্তিকরণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ত্রিপুরায় আগামী ১ আগস্ট থেকে রাজ্যের সমস্ত বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোটারদের ভোটার পরিচয়পত্রের সাথে আধার সংযুক্তিকরণের কাজ শুরু হবে। সংশ্লিষ্ট এলাকার বিএলও-রা বাড়ি বাড়ি পরিদর্শন করে ফর্ম ৬-খ-এর মাধ্যমে আধার তথ্য সংগ্রহ করবেন। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।

এদিন তিনি জানান, ভারতের নির্বাচন কমিশনের সুপারিশে ভারত সরকারের আইন ও বিচার মন্ত্রণালয় কর্তৃক ভারতের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ ও ১৯৫১ সংশোধন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশানুসারে নির্বাচকের আধার সম্পর্কিত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। তাঁর দাবি, শুধুমাত্র স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে ভোটারদের আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদি কোনও তালিকাভুক্ত ভোটার আধার না থাকায় এই তথ্য প্রদানে অসমর্থ হয় তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এবং নতুন করে নাম অন্তর্ভুক্ত করার জন্য যদি কোনও আবেদনকারী আধার তথ্য প্রদানে অসমর্থ হন তাহলেও আবেদনপত্র প্রত্যাখ্যান করা হবে না। সাথে তিনি যোগ করেন, আগস্ট ও সেপ্টেম্বর এই দুইমাস জুড়ে এই অভিযান চালানো হবে। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top