News Flash

Image

ত্রিপুরায় আরও কমেছে দৈনিক সংক্রমণ

আগরতলা, ৩০ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার সংক্রমণ আরও কিছুটা কমেছে। সাথে লাগাতর করোনা আক্রান্তের সুস্থতায় সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। ফলে, জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় নতুন করে ২৩১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এদিকে অবশ্য গত ২৪ ঘণ্টায় ২১৭ জন সুস্থ হয়েছেন। ফলে দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৭.৮৮ শতাংশ। এদিকে, জেলাভিত্তিক দৈনিক সংক্রমণে দক্ষিণ জেলা আবারও সকলকে পিছনে ফেলে এগিয়ে গেছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২৩৬ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৬৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৫ এবং রেপিড অ্যান্টিজেনে ২২৬ জন মোট ২৩১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে কমে দাঁড়িয়েছে ৭.৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১৭ জন সুস্থ হয়েছেন। তবে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।

বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৯৯৯ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৬৩০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৩৩১৪ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.১৮ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৭.১৮ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

 স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৪৭ জন, সিপাহিজলা জেলায় ৮ জন, খোয়াই জেলায় ১২ জন, গোমতী জেলায় ৩০ জন, ধলাই জেলায় ৩১ জন, ঊনকোটি জেলায় ২১ জন, উত্তর ত্রিপুরা জেলায় ২৫ এবং দক্ষিণ জেলায় ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top