News Flash

  • Home
  • দিনের খবর
  • Kiren Rijiju: ছোট শিশুদের দ্রুত বিচার প্রদানের ক্ষেত্রে অঙ্গীকার নিতে হবে : কিরেণ রিজিজু
Image

Kiren Rijiju: ছোট শিশুদের দ্রুত বিচার প্রদানের ক্ষেত্রে অঙ্গীকার নিতে হবে : কিরেণ রিজিজু

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): প্রাপ্তবয়স্কদের মধ্যে সমস্যা থাকলে শিশুদের কেন ভুগতে হবে? এই প্রশ্ন উত্থাপন করলেন কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেণ রিজিজু। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত প্রথম সর্বভারতীয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বৈঠকে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, ছোট শিশুদের দ্রুত বিচার প্রদানের ক্ষেত্রে আমাদের অঙ্গীকার নিতে হবে। তিনি বলেছেন, “সম্প্রতি আমরা লোকসভায় পারিবারিক আদালত সংশোধনী বিল উত্থাপন ও পাস করেছি। প্রাপ্তবয়স্কদের মধ্যে সমস্যা থাকলে শিশুদের কেন ভুগতে হবে? পারিবারিক আদালতে বিচারহীনতা উদ্বেগজনক, নেতৃত্বের ভূমিকা নিতে হবে জেলা বিচারকদের। তিনি আরও বলেছেন, আমাদের অবশ্যই ছোট শিশুদের দ্রুত বিচার প্রদানের ক্ষেত্রে অঙ্গীকার নিতে হবে।

জাতীয় আইনী সেবা কর্তৃপক্ষ (নালসা)-র উদ্যোগে আয়োজিত হয়েছে প্রথম সর্বভারতীয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বৈঠক। এই বৈঠকে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেণ রিজিজু আরও বলেছেন, “বিচার বিভাগ এবং জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ অভিন্ন স্বার্থের ৩টি ক্ষেত্রে আইনি পরিষেবাগুলির সমন্বিত বিতরণ প্রদান করবে-টেলি-আইনের মাধ্যমে পরামর্শ জোরদার করবে, প্রো-বোনো আইনজীবীদের ভিত্তি প্রসারিত করবে, নাগরিকদের আইনী সাক্ষরতার সঙ্গে ক্ষমতায়ন করবে।” তিনি আরও বলেছেন, জাতীয় আইনী সেবা কর্তৃপক্ষ (নালসা) প্রতিটি জেলায় ৭০০ জন আইনজীবীর পরিষেবা প্রদান করবে, বিশেষভাবে টেলি আইনের জন্য। এই আইনজীবীরা রেফারেল আইনজীবী হিসাবে কাজ করবেন এবং প্রাক-মামলা পর্যায়ে বিরোধ পরিহার ও বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করবেন।”

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top