News Flash

  • Home
  • খেলা
  • Football :পিত্রায় প্রাইজমানি ফুটবল সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত
Image

Football :পিত্রায় প্রাইজমানি ফুটবল সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই।। তৈরী হয়ে গেলো সেমিফাইনালের লাইন আপ। ২ আগস্ট প্রথম সেমিফাইনালে আমসক কামি খেলবে ত্রিপুরা পুলিসের বিরুদ্ধে এবং ৩ আগস্ট দ্বিতীয় তথা শেষ সেমিফাইনালে কাইন্তা কামি খেলবে ফ্রেন্ডস ইউনিয়েনর বিরুদ্ধে। দুরন্ত ম্যাচ। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন(‌ পিত্রা কামি ক্লাব)‌। শনিবার আসরের শেষ কোয়ার্টার ফাইনালে ফ্রেন্ডস ইউনিয়ন ৩-‌০ গোলে বিধ্বস্ত করে রাইয়ো কামি দলকে। ম্যাচের শুরু থেকেই ফ্রেন্ডস ইউনিয়নের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে ছাপিয়ে যায় বিপক্ষ দলের ফুটবলারদের। বিজয়ী দলের পক্ষে প্রবীর জমাতিয়া দুটি গোল করেন। অপর গোলটি করেন হায়ুং জমাতিয়া। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া। দুরন্ত ম্যাচটি দেখতে এদিন মাঠে উপচে পড়েছিলেন ফুটবলপ্রেমীরা।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top