News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরিবেশগতভাবে টেকসই দেশ গড়ার আহ্বান ভূপিন্দরের, বললেন বাঘ হোক স্থায়িত্বের প্রতীক
Image

পরিবেশগতভাবে টেকসই দেশ গড়ার আহ্বান ভূপিন্দরের, বললেন বাঘ হোক স্থায়িত্বের প্রতীক

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): আন্তর্জাতিক ব্রাঘ্য দিবসে পরিবেশগতভাবে টেকসই দেশ গড়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপিন্দর যাদব। আহ্বান জানালেন, বাঘ হোক স্থায়িত্বের প্রতীক। ২৯ জুলাই দিনটি আন্তর্জাতিক ব্রাঘ্য দিবস হিসেবে পালিত হয়। শুক্রবার সকালে টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপিন্দর যাদব জানিয়েছেন, “আসুন আমরা পরিবেশগতভাবে টেকসই দেশ গড়ার সংকল্প করি। বাঘ হোক সেই স্থায়িত্বের প্রতীক।”

বাঘ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৯ জুলাই দিনটি আন্তর্জাতিক ব্রাঘ্য দিবস হিসেবে পালিত হয়। ভারতের প্রধান অনুষ্ঠানটি চন্দ্রপুর এবং তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ অনুষ্ঠিত হয়েছে, সেখানে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ভারতে মোট ৫২টি বাঘ সংরক্ষণ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপিন্দর যাদব জানিয়েছেন, ভারত ২০১৪ থেকে ২০১৮-১৯ সালে বাঘের সংখ্যা প্রায় দ্বিগুণ করেছে। বাঘ সংরক্ষণের সংখ্যা ৯ থেকে ৫২-তে উন্নীত হয়েছে। ভারতে ২,৯৬৭টি বাঘ রয়েছে, যা বাঘের বিশ্ব জনসংখ্যার ৭৫ শতাংশ।

Releated Posts

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top