News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৮ বছর অবধি করতে হবে না অপেক্ষা, ১৭ পার হলেই ভোটার তালিকায় তোলা যাবে নাম
Image

১৮ বছর অবধি করতে হবে না অপেক্ষা, ১৭ পার হলেই ভোটার তালিকায় তোলা যাবে নাম

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। এবার আর ১৮ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কমিশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৭ বছরের বেশি বয়সিরা এখন ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করার জন্য আগাম আবেদন করতে পারবেন। প্রতি বছরের ১ জানুয়ারিতে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার প্রয়োজনীয় মানদণ্ডের জন্য অপেক্ষা করতে হবে না।

নির্বাচন কমিশন জানিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডের নেতৃত্বে কমিশন সমস্ত রাজ্যের সিইও/ইআরও/এইআরওদের নির্দেশ দিয়েছে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করার জন্য। যাতে ভোটার তালিকায় নাম তোলার জন্য আগাম আবেদন জমা দিতে যুবকদের সুবিধা হয়। প্রসঙ্গত, গত বছর সংসদের দুই কক্ষেই পাস হয়েছে নির্বাচনী আইন (সংশোধনী) বিল, ২০২১। এই বিলের মাধ্যমে কয়েকটি নির্বাচনী সংস্কার বাস্তবায়নের জন্য ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনে সংশোধনী আনা হয়েছিল। নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারগুলির মধ্যে রয়েছে ১৮ বছর বা তার বেশি বয়সিদের জন্য বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুবিধা।

ভোটার তালিকায় নাম তোলার জন্য বছরে একাধিক দিনের দাবি জানিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি ছিল, শুধুমাত্র একটি কাট-অফ তারিখের কারণে ২ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হচ্ছিল, তারা ভোটার তালিকায় নাম তুলতে পারছিল না। নাম তুলতে গেলে তাদের আরও এক বছর অপেক্ষা করতে হচ্ছিল।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top