News Flash

Image

ব্রহ্মাবাড়ীতে রাধা-কৃষ্ণের মন্দিরে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷  অমাবস্যার রাতে রাধা কৃষ্ণের পবিত্র মন্দিরে হানা দিল চোর৷ ঘটনা উদয়পুর ব্রম্মাবাড়ী এলাকায়৷ জানা গিয়েছে, আশ্রম কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে মন্দিরে এসে প্রবেশ করতেই দেখতে পায় রাধা কৃষ্ণ মন্দিরের সমস্ত জিনিসপত্র অগোছালো৷ প্রতিদিন রাধা ও কৃষ্ণকে দেওয়া সেই প্রসাদের থালা, বাটি থেকে শুরু করে সাউন্ড সিস্টেম সহ আরো একাধিক জিনিস নিয়ে গিয়েছে চোরের দল৷

আজ থেকে গত পাঁচ দিন আগে একই কায়দায় চুরি হয়েছিল প্রণামী বাক্স থেকে টাকা৷ মন্দিরে প্রতিনিয়ত চুরি হওয়ার ঘটনায় উৎকণ্ঠায় দিনযাপন করছে আশ্রম কর্তৃপক্ষ৷ এই চুরির ঘটনার খবর জানানো হয় রাধাকিশোরপুর থানায়৷ পরে থানার পুলিশ মন্দিরে গিয়ে আশ্রম কর্তৃপক্ষের সাথে কথা বলে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে৷ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্রহ্মাবাড়ী এলাকায়৷

Releated Posts

আপত্তিকর ছবির প্রতিবাদ করায় হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে

আগরতলা, ২০ জুন: মেসেঞ্জারে এক গৃহবধূকে আপত্তিকর ছবি ও বার্তা পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গিয়ে হামলার…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতেও গ্রামীণ বাজারে মন্দার ছাপ, মাছ বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা

সোনামুড়া, ২০ জুন: হিন্দু বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসব জামাইষষ্ঠীকে ঘিরে অন্যান্য বছরের মতো গ্রামীণ এলাকায় তেমন উৎসবের আমেজ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বাধারঘাটে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন; চাঞ্চল্য

আগরতলা, ২০ জুন: রাজ্যের স্বাস্থ্য দফতরের দুই কর্মীর কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে আগরতলার বাধারঘাট এলাকায় এক মহিলার…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

মনীষা দাসের মৃত্যুর তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের, তদন্তে প্রভাব ফেলতে চান না সভাপতি মলয় পিট

আগরতলা, ২০ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রীনিবাসের পরিচর্যাকারী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026
Scroll to Top