News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডছড়া পূর্ত দপ্তরের এসডিওকে ডেপুটেশন কংগ্রেসের
Image

গন্ডছড়া পূর্ত দপ্তরের এসডিওকে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷  রাস্তা নির্মাণে  দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং নতুন করে রাস্তা সংস্কারের দাবিতে রাইমাভেলি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে গন্ডাছড়া পূর্ত দপ্তরের এসডিওর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে৫ দফা দাবি সনদ পূর্ত আধিকারিকের নিকট প্রদান করা হয়৷ এর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে গন্ডাছড়া কংগ্রেস ভবন থেকে এক মিছিল বের হয়ে গন্ডাছড়া বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে পূর্ত দপ্তরের অফিসের সামনে এসে জড়ো হয়৷  সেখান থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল ৫ দফা দাবি সনদ নিয়ে গন্ডাছড়া পূর্ত দফতরের এসডিওর  নিকট  তুলে দেন৷

দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ,গন্ডাছড়া আমবাসা রাস্তার দুপাশে সম্প্রতি গড়ে ওঠা রিটের্নিং ওয়াল গুলো নির্মাণের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করা হয়েছে৷ তাই অতিসত্বর রিটের্নিং ওয়াল গুলো ভেঙ্গে নতুন ভাবে নির্মাণ করতে হবে৷ গন্ডাছড়া রইস্যাবাড়ি রাস্তা সংস্কারের কাজ গত সাত বছরেও শেষ করতে পারেনি গন্ডাছড়া পূর্ত দপ্তর৷ তাই অনতিবিলম্বে দ্রুত রাস্তার কাজ শেষ করে যানবাহন চলাচলের উপযোগী গড়ে তুলতে হবে৷  গন্ডাছড়া আমবাসা রাস্তায় সম্প্রতি কার্পেটিং এর কাজ করা হয়েছে এবং আরো কিছু কিছু জায়গায় এখনো কাজ চলছে৷ এতে দেখা যাচ্ছে রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি করা হচ্ছে৷ তাই রাস্তা ভেঙ্গে নতুনভাবে রাস্তা তৈরির কাজ করতে হবে৷

ডেপুটেশন প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার প্রমুখ৷ ডেপুটেশন প্রদান শেষে ব্লক কংগ্রেস সভাপতি অভিযোগ করেন গন্ডাছড়া মহকুমা এলাকার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে গন্ডাছড়া পূর্ত দপ্তরের আধিকারিকরা ঠিকাদারদের সাথে যোগসাজসে কোটি কোটি টাকার ঘোটালা করে চলেছে৷ আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবিগুলো মেনে দপ্তর যদি নতুন ভাবে রাস্তার কাজ শুরু না করে তাহলে  বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ এ দিনের ডেপুটেশনকে ঘিরে কর্মী সমর্থকদের  মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷

Releated Posts

কালমা হাইস্কুলের শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ৬ মে: জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা কালমা হাইস্কুলের এক শিক্ষক নান্টু নমঃ-র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ…

ByByTaniya Chakraborty May 6, 2026

২০ লক্ষ টাকার গয়না উধাও, সোনামুড়ার কুলুবাড়ীতে চাঞ্চল্য

সোনামুড়া, ৬ মে : সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty May 6, 2026

আগরতলায় অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উদযাপন করল আসাম রাইফেলস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে : অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় এক বিশেষ আউটরিচ কর্মসূচির…

ByByTaniya Chakraborty May 6, 2026

শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের স্মরণে রাধানগর ব্যাটালিয়নে শ্রদ্ধার্ঘ্য অর্পণ আসাম রাইফেলসের

আগরতলা, ৬ মে : শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের আত্মত্যাগের স্মরণে মঙ্গলবার রাধানগর ব্যাটালিয়নে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পুষ্পস্তবক…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top