News Flash

Image

স্বামী ও ছেলের হতে রক্তাক্ত বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ স্বামী ও ছেলের হাতে রক্তাক্ত বৃদ্ধা৷ দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে  ওই বৃদ্ধাকে, এমনই অভিযোগ৷ সোনামুড়া বাঁশপুকুর এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অমানবিক এই ঘটনাটি ঘটেছে৷

ঘটনার বিবরণে প্রকাশ, বৃদ্ধা আনজমা খাতুনকে সকালবেলা বারান্দায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে শরীরে কুপিয়ে রক্তাক্ত করেছে স্বামী এবং ছেলে৷ ঘটনা জানাজানি হতেই প্রতিবেশী সহ ওই মহিলার ভাই ছুটে আসেন৷ তারা এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় বৃদ্ধা মহিলা সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছেন৷আর এই সুযোগে অভিযুক্ত স্বামী নুর ইসলাম (৭০) এবং ছেলে আসানুল্লাহ পালিয়ে যায়৷ আহত মহিলাকে স্থানীয় হাসপাতাল থেকে রেফার করা হয়েছে হাঁপানিয়া হাসপাতালে৷ ঘটনায় চাঞ্চল্য এলাকায়৷

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top