News Flash

  • Home
  • খেলা
  • Cricket :আইসিসি পুরুষ ক্রিকেট কমিটিতে যুক্ত হলেন ভিভিএস লক্ষ্মণ এবং ড্যানিয়েল ভেট্টোরি
Image

Cricket :আইসিসি পুরুষ ক্রিকেট কমিটিতে যুক্ত হলেন ভিভিএস লক্ষ্মণ এবং ড্যানিয়েল ভেট্টোরি

দুবাই, ২৭ জুলাই ( হি.স.) : প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণকে বর্তমান খেলোয়াড় প্রতিনিধি হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি ) পুরুষ ক্রিকেট কমিটিতে নিয়োগ করা হয়েছে।

লক্ষ্মণ বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান পদে আসীন রয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির পাশাপাশি নিয়োগ পেয়েছেন। তিনি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার রজার হার্পারকেও খেলোয়াড় প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ড্যানিয়েল ভেট্টোরি এবং ভিভিএস লক্ষ্মণকেও আইসিসি পুরুষ ক্রিকেট কমিটিতে বর্তমান খেলোয়াড় প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর রজার হার্পার ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনেকে দ্বিতীয় খেলোয়াড় প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে আইসিসি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে। .

আইসিসি মহিলাদের পরবর্তী বড় টুর্নামেন্টগুলির জন্য আয়োজক দেশগুলিও ঘোষণা করেছে। ভারত ৫০-ওভারের ফর্ম্যাটে ২০২৫ বিশ্বকাপের আয়োজক দেশ হবে। ২০২৫ সালের পরবর্তী আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ভারত আয়োজক হবে এবং শ্রীলঙ্কা ২০২৭ সালে আইসিসি মহিলা টি-২০ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top