News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনিয়া গান্ধীকে ইডি-র জিজ্ঞাসাবাদ, রাজ্যে অব্যাহত কংগ্রেসের প্রতিবাদ
Image

সোনিয়া গান্ধীকে ইডি-র জিজ্ঞাসাবাদ, রাজ্যে অব্যাহত কংগ্রেসের প্রতিবাদ

আগরতলা, ২৭ জুলাই : সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে মিথ্যা মামলায় ইডি-র জিজ্ঞাসাবাদের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার  উদয়পুরেও কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের দ্বারা ইডি-র তলবের বিরুদ্ধে বুধবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা, জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস, অভিজিৎ সরকার সহ জাতীয় কংগ্রেসের কর্মী বৃন্দরা। বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি বীরজিত সিনহা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে ইডি দিয়ে  হেনস্থা করছে  তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারতীয় জাতীয় কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি।

তাঁর দাবি, বিজেপি সরকার চক্রান্ত করে ভারতবর্ষে কংগ্রেসকে রুখতে পারবে না। এদিকে বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই বিক্ষোভ কর্মসূচিতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা পুলিশ প্রশাসন থেকে মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ টিএসআর বাহিনী। শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top