News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura:তেলিয়ামুড়ায় যাত্রীবাহী অটো উল্টে গুরুতর আহত সাতজন
Image

Teliamura:তেলিয়ামুড়ায় যাত্রীবাহী অটো উল্টে গুরুতর আহত সাতজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুলাই৷৷ প্রতিদিনই তেলিয়ামুড়া বিভিন্ন যাত্রীবাহী যানবাহন গুলিতে অতিরিক্ত যাত্রী বহন করে যাতায়াত করছে৷ মানছে না ট্রাফিক নিয়ম বিধি৷ আর তার কারণে দুর্ঘটনা এড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রাস্তায় উল্টে গেল যাত্রীবাহী অটো৷ এই দুর্ঘটনায় কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী,বৃদ্ধা,অটো চালক সহ আহত মোট সাত জন৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন তৈদু-তেলিয়ামুড়া সড়কের হিমঘর সংলগ্ণ এলাকায় বুধবার দুপুরে৷

সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গলস্থিত তেলিয়ামুড়া সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ এক বৃদ্ধা যাত্রী নিয়ে একটি অটো গাড়ি তেলিয়ামুড়ার দিকে আসছিল তেলিয়ামুড়া তৈদু সড়ক ধরে৷ গামাইবাড়ি স্থিত হিমঘর সংলগ্ণ এলাকায় আসা মাত্রই অপর দিক থেকে বি.এস.এফ-এর জিপসি গাড়ি অটো গাড়ির সামনে আচমকাই এসে পড়ে৷ সেই সময় অটো গাড়ির চালক দূর্ঘটনার কবল থেকে বাঁচতে গিয়ে কষিয়ে ব্রেক লাগায়৷ আর তাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার মধ্যে উল্টে যায় অটোরিক্সাটি৷ এই দুর্ঘটনার খবর পেয়ে অন্য অটোরিক্সার চালকরা  ছুটে যায় ওই এলাকায় এবং তারা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে৷ সাত জনের মধ্যে তিনজনের অবস্থা খুবই গুরুতর৷ তার মধ্যে ইন্দ্রজিৎ রায়, শাওলি দে, মৌসুমী রায় এই তিনজনের মধ্যে চালক ইন্দ্রজিৎ রায়’’কে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয় হাসপাতালের চিকিৎসক৷ 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top