News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৮-২৯ জুলাই উজবেকিস্তান যাচ্ছেন এস জয়শঙ্কর, অংশ নেবেন এসসিও বিদেশমন্ত্রীদের বৈঠকে
Image

২৮-২৯ জুলাই উজবেকিস্তান যাচ্ছেন এস জয়শঙ্কর, অংশ নেবেন এসসিও বিদেশমন্ত্রীদের বৈঠকে

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর উজবেকিস্তান সফরে যাচ্ছেন। ২৮-২৯ জুলাই উজবেকিস্তানে থাকবেন তিনি, অংশ নেবেন এসসিও বিদেশমন্ত্রীদের বৈঠকে। বুধবার ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ২৮-২৯ জুলাই উজবেকিস্তান সফরে যাচ্ছেন। উজবেকিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী ভ্লাদিমির নরভের আমন্ত্রণে এসসিও বিদেশমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকে অংশ নিতে উজবেকিস্তান সফর করবেন তিনি।

বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এসসিও বিদেশমন্ত্রীর বৈঠকে ১৫-১৬ সেপ্টেম্বর সমরকন্দে রাষ্ট্রপ্রধান কাউন্সিলের আসন্ন বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। তাঁরা এসসিও সংস্থার সম্প্রসারণে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন এবং অভিন্ন উদ্বেগের আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের বিষয়ে ধারণা বিনিময় করবে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top