News Flash

  • Home
  • দিনের খবর
  • ED:মানি লন্ডারিং মামলায় সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি
Image

ED:মানি লন্ডারিং মামলায় সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি

নয়াদিল্লি, ২৭ জুলাই ( হি.স.) : দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে মানি লন্ডারিংয়ের অভিযুক্ত দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি। চার্জশিটে ছয় ব্যক্তি ও চার কোম্পানিকে অভিযুক্ত করেছে ইডি। আগামী ২৯ জুলাই চার্জশিট বিবেচনা করবে আদালত।

ইডি অভিযোগপত্রে অভিযুক্ত করেছে তাদের মধ্যে রয়েছে সত্যেন্দ্র জৈন, সত্যেন্দ্র জৈনের স্ত্রী পুনম জৈন, বৈভব জৈন, সত্যেন্দ্র জৈনের ঘনিষ্ঠ, অঙ্কুশ জৈন, সুনীল কুমার জৈন, অজিত কুমার জৈন ছাড়াও আকিনচান ডেভেলপারস প্রাইভেট লিমিটেড, প্রয়াস, ইনফোটেক প্রাইভেট লিমিটেড এবং জেজে আইডিয়াল কোম্পানি। এই মামলায় সত্যেন্দ্র জৈন, বৈভব জৈন এবং অঙ্কুশ জৈন ইতিমধ্যেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এই মামলায় সত্যেন্দ্র জৈনকে ৩০ মে এবং বৈভব জৈন এবং অঙ্কুশ জৈনকে ১ জুলাই গ্রেফতার করে।
ইডির তরফে জানানো হয়েছে, এই মামলার নগদ টাকা দিল্লিতে দেওয়া হয়েছিল। এই নগদ হাওয়ালার মাধ্যমে কলকাতার এন্ট্রি অপারেটরদের কাছে পৌঁছেছে। এসব এন্ট্রি অপারেটররা শেয়ার কিনে কোম্পানিতে বিনিয়োগ করত। এগুলো ছিল ভুয়া কোম্পানি। এসব ভুয়া কোম্পানিতে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হচ্ছিল।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top