News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death:ভুল চিকিৎসায় শিশুকন্যার মৃত্যুর অভিযোগ ঊনকোটি জেলা হাসপাতালে
Image

Death:ভুল চিকিৎসায় শিশুকন্যার মৃত্যুর অভিযোগ ঊনকোটি জেলা হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷  কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷
ভুল চিকিৎসার মাসুল দিল নয় বছরের শিশু৷ 

ঘটনাটি ঘটে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে৷ সংবাদে প্রকাশ গৌরনগর আর ডি ব্লকের অধীনে লাঠিয়াপুরা কালিপুর এলাকার বাসিন্দা হিরেস মালাকার হত দরিদ্র এক ব্যক্তি৷  বর্তমানে হিরেশ মালাকার অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী৷ পরিবারের একমাত্র আয়ের উৎস বর্তমানে স্ত্রী জোনাকি মালাকার৷  হিরেস মালাকারের কন্যা তনুশ্রী জ্বর এবং পেটের সমস্যা নিয়ে গতকাল রাতে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে এসে ভর্তি হয়৷ আজ সকালেও তনুশ্রী মালাকারের শারীরিক অবস্থা ভালো ছিল বলে জানা যায়৷ কিন্তু বেলা অনুমানিক ১০ টার সময় তনুশ্রী মালাকারের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তনুশ্রী মালাকারের মা জোনাকি মালাকর হাসপাতালের এক নার্সকে বলেন আমার মেয়ে কেমন যেন করছে৷ নার্স  ছুটে আসে দেখতে পায় যে তনুশ্রী মালাকার সুস্থ আছে৷ 

পরবর্তী সময় চোখের ডাক্তার ডি কে পাল এসে তনুশ্রী মালাকারের খোঁজখবর নেন৷ তখন জোনাকি মালাকারের মা ডাক্তারকে বলেন ওষুধ লাগবে নাকি৷ ডাক্তার বাবু বলেন, ওষুধ কেনার প্রয়োজন নেই৷ ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হবে৷ এরপর চোখের ডাক্তার ডি কে পাল একটি ইনজেকশন তনুশ্রী মালাকারের শরীরে দেওয়া মাত্রই তার সমস্যা আরো খারাপ হতে থাকে৷ ঠোঁট এবং জিহ্বা কালো হয়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে তনুশ্রী মালাকার৷ এর কিছুক্ষণ পর মৃত্যুর কূলে ঢোলে পড়ে তনুশ্রী৷ 

তনুশ্রী মালাকারের মা জোনাকি মালাকার নিজের মেয়ের মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন৷ এই ব্যাপারে তনুশ্রী মালাকারের মা জোনাকি মালাকার সংবাদ মাধ্যমকে জানায় ভুল চিকিৎসা করার ফলেই তার সন্তানের মৃত্যু ঘটেছে৷ উক্ত বিষয় নিয়ে পরিবারের তরফ থেকে কৈলাশহর থানায় ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়৷ তনুশ্রী মালাকারের এই অকাল মৃত্যুতে হাসপাতাল এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷  

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top