News Flash

  • Home
  • দিনের খবর
  • লালুর প্রাক্তন ওএসডি ভোলা যাদবকে গ্রেফতার করল সিবিআই, বিহারের ৪টি ঠিকানায় তল্লাশি
Image

লালুর প্রাক্তন ওএসডি ভোলা যাদবকে গ্রেফতার করল সিবিআই, বিহারের ৪টি ঠিকানায় তল্লাশি

পাটনা, ২৭ জুলাই (হি. স.) : জমির বিনিময়ে চাকরির দুর্নীতি তদন্তে তৎপর সিবিআই। চাকরির বিনিময়ে জমি দুর্নীতি মামলায় প্রাক্তন রেলমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) ভোলা যাদবকে গ্রেফতার করল সিবিআই। পাশাপাশি এই মামলায় বুধবার বিহারের চারটি ঠিকানায় তল্লাশি চালিয়েছে সিবিআই।

বুধবার পাটনার দু’টি ঠিকানায় ও দারভাঙ্গার দু’টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে সিবিআই। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রাক্তন রেলমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) ছিলেন ভোলা যাদব। জমির বিনিময়ে চাকরির দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে দীর্ঘদিন ধরে তল্লাশি চালাচ্ছে সিবিআই। কিছুদিন আগেও লালুপ্রসাদের বাড়িতে তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top