News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তায় পরে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
Image

রাস্তায় পরে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

আগরতলা, ২৬ জুলাই : বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে মৃত্যু হয়েছে ১৮ বছরের তরতাজা যুবকের। মঙ্গলবার উদয়পুর খিলপাড়া ভাঙারপাড় এলাকায় ওই ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। মৃত যুবকের নাম জুয়েল আক্তার(১৮)। 

মৃতের বাবা জানিয়েছেন, বাড়ির পাশে রাস্তা ধরে যাচ্ছিল তাঁর ছেলে জুয়েল আক্তার। ওই রাস্তাতে একটি বিদ্যুৎ পরিবাহী তার পড়েছিল। সেই তারে বিদ্যুৎ সংযোগ রয়েছে না বুঝেই তারটির পাশ দিয়ে যাচ্ছিল জুয়েল। তখনই তারটির সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়েছে ওই যুবক। বিষয়টি দেখতে পেয়ে তার বাবা ছুটে গিয়ে ছেলেকে সেই বিদ্যুৎ পরিবাহী তার থেকে মুক্ত করেন।

খবর দেওয়া হয় দমকল কর্মীদের। তারা ওই যুবককে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জুয়েল আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের ভূমিকায় ক্ষোভ জমেছে এলাকাবাসীর মনে।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top