News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবল দিয়ে মরশুম শুরু টি.এফ.এ-র
Image

মহিলা ফুটবল দিয়ে মরশুম শুরু টি.এফ.এ-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। মহিলা ফুটবল দিয়ে এবছর ফুটবল মরশুম শুরু করতে চলেছে রাজ্য ফুটবল সংস্থা। মঙ্গলবার ক্লাব কর্তাদের সঙ্গে সভা করেই ওই সিদ্ধান্ত নিলেন রাজ্য ফুটবল সংস্থার কর্তারা। সিদ্দান্ত অনুযায়ি ২০-‌২৫ আগস্ট শুরু হবে মহিলা ফুটবল লিগ এবং সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হবে তৃতীয় ডিভিশন ফুটবল। এদিন বিকেলে মহিলা ফুটবলে অংশ নেওয়া ক্লাব কর্তাদের সঙ্গে এবং সন্ধ্যায় তৃতীয় ডিভিশন লিগে অংশ নেওয়া ক্লাব কর্তাদের সঙ্গে সভা করেন রাজ্য ফুটবল সংস্থার কর্তারা। সিদ্ধান্ত হয়,দুটি আসরে অংশ নেওয়া ক্লাব বা প্লে সেন্টারদের ১০ আগস্টের মধ্যে এন্ট্রি জমা দিতে হবে। তৃতীয় ডিভিশন ফুটবল হবে এবার সুপার লিগ পদ্ধতিতে। দুই গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে দল সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার লিগের শীর্ষে থাকা দুই দল আগামীবছর দ্বিতীয় ডিভিশন লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরি এখবর জানিয়েছেন। তিনি বলেন, এবছর দুটি আসরে অংশ নেওয়া সবকটি দল ফুটবলারদের সি আর এস করাতে হবে। সম্ভবত:‌ মহিলা ফুটবল লিগ হবে অরুন্ধতীনগর পুলিস মাঠে। তবে অ্যাস্টটার্ফ তৈরী হয়ে গেছে মহিলা ফুটবলারদেরও খেলার সুযোগ দেওয়া হবে বলে• রাজ্য ফুটবল সংস্থার সচিব জানিয়েছেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top