News Flash

  • Home
  • খেলা
  • কিল্লায় ফুটবল : কোয়ার্টার ফাইনাল বুধবার থেকে

কিল্লায় ফুটবল : কোয়ার্টার ফাইনাল বুধবার থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামীকাল। তাতে মুখোমুখি হবে তুলসীরাম কামি দল এবং আমলক কামি দল। কিল্লায় পিত্রাকামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (‌পিত্রা কামি ক্লাব)‌। দুদলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দুদলেই রয়েছে একঝাঁক অভিজ্ঞ ফুটবলার। ফলে লড়াই হবে জমজমাট। তবে যে দলই মাঝমাঠ নিজেদের দখলে নিতে পারবে সেই দলই সেমিফাইনালের টিকিট কেটে নেবে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা। এদিকে ২৮ জুলাই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ত্রিপুরা পুলিস খেলবে জম্পুই প্লে সেন্টারের বিরুদ্ধে, ২৯ জুলাই তৃতীয় কোয়ার্টার ফাইনালে তৈরূপা কামি খেলবে কাইন্তা কামি দলের বিরুদ্ধে এবং ৩০ জুলাই শেষ কোয়ার্টার ফাইনালে ফ্রেন্ডস ইউনিয়ন খেলবে রাইয়ু কামি দলের বিরুদ্ধে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের দিনক্ষণ ঘোষনা হয়নি। পরবর্তী সময়ে তা জানানো হবে বলে উদ্যোক্তা কমিটির পক্ষে বিজয় কুমার জমাতিয়া জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top