News Flash

Image

নগাঁওয়ের ধিঙে উদ্ধার ৩.৭৮ লক্ষ টাকার হেরোইন, আটক দুই

ধিং (অসম), ২৬ জুলাই (হি.স.) : নগাঁও জেলার ধিঙে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার টাকার ৪০.৭৭ গ্ৰাম সন্দেহজনক হেরোইন। এর সঙ্গে মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাদক কারবারি তথা পাচারকারীদের লালিপথার গ্রামের মিরাজ আলি এবং টুকটুকির বাসিন্দা রফিকুল ইসলাম বলে পরিচয় পাওয়া গেছে।

ধিং থানার ওসি মিঠু দাস জানান, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম পেশায় ক্ষৌরকর্মী। মানুষের চুল কাটা এবং দাড়ি-গোঁফ কামানোর ছদ্মবেশে দীর্ঘদিন ধরে অতি গোপনে সে ড্ৰাগস কারবার করত। রফিকুলের বিরুদ্ধে স্থানীয় বহু মানুষের ছিল বহু অভিযোগ। ওই সব অভিযোগের ভিত্তিতে তাঁর নেতৃত্বে আহোমগাঁও পুলিশ চৌকির অভিযানে সোমবার রাতে অভিযান চালিয়ে ক্ষৌরকর্মীরূপী কুখ্যাত ড্ৰাগস কারবারি রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসেন তাঁরা। তাকে জিজ্ঞাসাবাদ করে লালিপথা গ্রাম থেকে মিরাজ আলিকে ধরে আনা হয়।

ওসি জানান, ড্ৰাগস কারবারিদের হেফাজত থেকে সাবানের ক্যাস ভরতি ৪০.৭৭ গ্ৰাম হেরোইন এবং ছয়টি ড্ৰাগস ভরতি কন্টেনার বাজেয়াপ্ত করা হয়েছে। ড্রাগস কারবারে তাদের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নামধাম স্বীকার করেছে ধৃতরা। বাকিদের পাকড়াও করতে অভিযান চালাবে পুলিশ, জানান ওসি মিঠু দাস।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top