News Flash

  • Home
  • বিদেশ
  • দেউলিয়া ঘোষণা শ্রীলঙ্কার সব হাসপাতালে
Image

দেউলিয়া ঘোষণা শ্রীলঙ্কার সব হাসপাতালে

কলম্বো, ২৬ জুলাই (হি. স.) : শ্রীলঙ্কার সব হাসপাতাল দেউলিয়া ঘোষণা করেছে। ভর্তি থাকা রোগীদের ডিসচার্জ করে দেওয়া হচ্ছে। নতুন করে কোনও হাসপাতালেই আর রোগী ভর্তি করা হচ্ছে না। বাইরে ঝুলছে নো অ্যাডমিশন বোর্ড। সম্প্রতি শ্রীলঙ্কায় নিত্যপ্রয়োজনীয় ওষুধের আকাল দেখা দিয়েছে। সঙ্কটজনক রোগীদের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

পরিস্থিতি কতটা ভয়ঙ্কর সেটা একটি ঘটনাতেই প্রমাণ হয়ে যাবে। থেরেসা ম্যারি মধুমেয় রোগে আক্রান্ত। সেই সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপ । রাজধানী কলম্বো থেকে বাড়ি কয়েক কিলোমিটার দূরে। যানবাহন খুব কম চলছে। বাসে ওঠাই দায়। তাই, হাসপাতালে পায়ে হেঁটে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা ছিল না। অগত্যা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে নিত্যপ্রয়োজনীয় ওষুধের আকাল দেখা দেওয়ায় থেরেসা ম্যারির চিকিৎসা মাঝপথে বন্ধ করে দিতে হয়। হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে থেরেসাকে। আরও কিছুদিন থেরেসাকে হাসপাতালে রেখে দেওয়ার জন্য পরিবার অনুরোধ করলেও পরিবারের সেই অনুরোধে সাড়া দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।প্রায় অশক্ত শরীরে হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা দেন। গাড়িতে ওঠা কোনওভাবেই সম্ভব নয়। তাই, হেঁটে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা ছিল না।কয়েক কিলোমিটার হাঁটার পর ক্লান্ত হয়ে পড়েন থেরেসা। বাধ্য হয়ে পরিবারের সদস্যের কাঁধে চেপে বাড়ি ফেরেন।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top