News Flash

  • Home
  • বিনোদন
  • খুনের হুমকি পাচ্ছেন ভিকি ও ক্যাটরিনা, মামলা রুজু করে তদন্ত শুরু মুম্বই পুলিশের
Image

খুনের হুমকি পাচ্ছেন ভিকি ও ক্যাটরিনা, মামলা রুজু করে তদন্ত শুরু মুম্বই পুলিশের

মুম্বই, ২৫ জুলাই (হি. স.) : খুনের হুমকি পাচ্ছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তারকা দম্পতি। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় দায়ের করেছেন মামলা। ভিকি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

সোমবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে। সান্তাক্রুজ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ভিকি কৌশলের অভিযোগের ভিত্তিতে সান্তাক্রুজ থানায় ভারতীয় দন্ডবিধির ৫০৬ (২), ৩৫৪ (ডি) ও আইটি আইনের ৬৭ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, একজন ব্যক্তি ইনস্টাগ্রামে তাঁদের হুমকি দিয়ে হুমকি বার্তা পোস্ট করেছে। তাঁর স্ত্রী ক্যাটরিনাকেও হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভিকি।

Releated Posts

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026

অস্ত্রোপচারের টেবিলেও গান, ব্যথার মধ্যেই সুর তুললেন সোনু নিগম

মুম্বই, ৯ আগস্ট (আইএএনএস): অস্ত্রোপচারের টেবিলেও গানের সুরে মেতে উঠলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। চিকিৎসার ব্যথার মধ্যেও চিকিৎসক…

ByByNews Desk Aug 9, 2026

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা, আইনি লড়াইয়ের ইতি

চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি…

ByBySandeep Biswas Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top