News Flash

Image

Brown Sugar:ব্রাউন সুগারসহ তিন যুবক আটক কলমচৌড়ায়

কলমচৌড়া, ২৫ জুলাই৷৷ সোমবার কলমচৌড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ তিন যুবককে আটক করেছে৷ এই ঘটনায় তিন যুবককেও গ্রেফতার করা হয়েছে৷ আটক করা তিন যুবক হলো দেবরাজ বিশ্বাস, রিয়াজ মিয়া ও মধু মিয়া৷ তাদের হেফাজত থেকে ৬৯ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ 

ঘটনার বিবরণে জানা যায়, কলম চৌড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি সুইফট ডিজার গাড়ি করে কয়েকজন যুবক ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে৷ গাড়িটির নম্বর টি আর ০৭ডি২০৭৭৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর বিষ্ণুপদ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে এবং উত্তর কলমচৌড়ায় গাড়িটি আটক করতে সক্ষম হন৷ গাড়িতে তল্লাশি চালিয়ে তিন যুবককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৬৯ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা সম্ভব হয়৷ পুলিশ গাড়িটিও বাজেয়াপ্ত করেছে৷ ব্রাউন সুগার সহ আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷ 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই তারা ব্রাউন সুগারসহ নানা নেশা জাতীয় সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত রয়েছে৷ ব্রাউন সুগার সহ তিন যুবককে গ্রেফতার করার সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে৷ এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তাদের নাম ঠিকানা উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top