News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Belonia:বিলোনীয়ায় সরকারী অনুষ্ঠানে মাস্ক না পরার ধুম, আতঙ্কিত জনগণ
Image

Belonia:বিলোনীয়ায় সরকারী অনুষ্ঠানে মাস্ক না পরার ধুম, আতঙ্কিত জনগণ

বিলোনিয়া, ২৫ জুলাই৷৷ করোনা আক্রান্তের হার প্রতিদিন বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে তেমন সচেতনতার কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না৷ সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে করোণাবিধি মারাত্মকভাবে লংঘন করা হয়েছে৷ রাজ্যে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে৷ দ্রুতগতিতে বাড়ছে সংক্রমণ৷ বেহুশ জনগণ৷ সচেতনতা বাড়াতে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর রাস্তায়৷ শুরু হয়েছে আইনি পদক্ষেপ গ্রহণ৷ কিন্তু এরই মধ্যে করোনা বিধিকে তোয়াক্কা না করে চলছে নানান কর্মসূচি৷ এমনই একটি দৃশ্য আজ ফুটে উঠলো বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলে৷ 

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিদের সম্বর্ধনা অনুষ্ঠান দিতে গিয়ে দেখা গেল মঞ্চে বসে থাকা অতিথি থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী সকলেই ছিল মাস্ক বিহীন৷ এই ধরনের অনুষ্ঠানের পর আরো দ্রুত ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ ছড়ালে এর দায়ভার নেবে কে৷ এ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন৷ অনুরূপ চিত্র ফুটে উঠছে বিলোনিয়ার বিভিন্ন বাজার গুলিতে এবং দোকানে৷ প্রশাসন যদি এরই মধ্যে পদক্ষেপ নিতে শুরু না করে তাহলে হয়তো বিলোনিয়াতে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করতে পারে৷ 

এদিকে বিলোনিয়ার একটি বনেদি বিদ্যালয় হল বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার সমাজসেবী গৌতম সরকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জাতীয়তাবাদ, দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান৷ কারণ আজকে যারা কৃতি ছাত্র-ছাত্রী তারাই একদিন এই রাজ্যকে, এই দেশকে এগিয়ে নিয়ে যাবে৷ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই বছর আজাদী কি অমৃত মহোৎসব পালন করা হচ্ছে৷ তাই আগামী ১৫ই আগস্ট প্রত্যেককে নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আবেদন জানান তিনি৷ 

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আরো বেশি করে যত্নশীল হওয়ার আহবান রাখেন৷ এত কিছুর মধ্যেও আজকের অনুষ্ঠান ছিল নাচ গানে পরিপূর্ণ একটি মনগ্রাহী অনুষ্ঠান৷ এই অনুষ্ঠান থেকে আগামী দিনে সকল ছাত্র-ছাত্রীদের সফলতার উচ্চ শিখরে পৌছার বার্তা দিলেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ৷আজকের এই কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান নিতাই চরণ মজুমদার, বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ৷

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top