News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Education:ইন্দিরা কলোনী হাই স্কুলে শিক্ষক স্বল্পতায় পঠন পাঠন লাটে
Image

Education:ইন্দিরা কলোনী হাই স্কুলে শিক্ষক স্বল্পতায় পঠন পাঠন লাটে

তেলিয়ামুড়া, ২৫ জুলাই৷৷ শহর সমতল পাহাড় সর্বত্রই শিক্ষক সংকট চরম আকার ধারণ করতে শুরু করেছে৷ তেলিয়ামুড়ার করকরি এলাকার ইন্দিরা কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়েও শিক্ষকের অভাবে পঠন পাঠন লাটে উঠেছে৷ বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি উঠেছে৷ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে চলছে শিক্ষক স্বল্পতা৷ পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষা পরিকাঠামো বৃদ্ধি না করে রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যে শিক্ষা প্রসারে শিক্ষা বিপ্লব ঘটাতে চাইছেন৷ এই শিক্ষক সঙ্কটের রেশ পড়লো তেলিয়ামুড়া শহর থেকে অনতিদূরে অবস্থিত তুইসিন্দ্রাই করকরি এলাকার ইন্দিরা কলোনি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে৷ 

এই বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৬ জন হলেও শিক্ষক-শিক্ষিকা রয়েছেন মাত্র তিনজন৷ প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকার অভাবে ছাত্র-ছাত্রীদের পাঠদান দিতে পারছেন না শিক্ষকেরা৷ বর্তমানে ওই বিদ্যালয়ে  পাঠদান মুখ থুবড়ে পড়েছে৷ শিক্ষা বিপ্লবের নামে যতই লম্বা চওড়া ভাষণ হোক না কেন গোটা শিক্ষা ব্যাবস্থাটাই ক্রমান্বয়ে  তলানিতে গিয়ে ঠেকতে শুরু করেছে৷ একথাটা  রাজ্যশিক্ষা দপ্তরের আধিকারিকদেরও অজানার কথা নয়৷ ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে প্রশ্ন উঠেছে।  তবে কি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষক স্বল্পতার অভাবে পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত হবে? এভাবেই কি চলছে  ত্রিপুরা রাজ্যের শিক্ষা বিপ্লব?

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top