News Flash

  • Home
  • খেলা
  • Belonia:বিলোনিয়ায় প্রাইজমানি ফুটবলের ‌কো:ফাইনালে এপার বাংলা ওপার বাংলা
Image

Belonia:বিলোনিয়ায় প্রাইজমানি ফুটবলের ‌কো:ফাইনালে এপার বাংলা ওপার বাংলা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই।।কোয়ার্টার ফাইনালে উঠলো এপার বাংলা ওপার বাংলা।  সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বিলোনিয়ায় বড়পাথরি স্কুল মাঠে আয়োজিত নক আউট ফুটবল আসরে আজ, সোমবারের ম্যাচে এপার বাংলা ওপার বাংলা  ও হেতালিয়া বেস্ট ইলাভেন পরস্পরের মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে শুরু থেকেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা।  শেষ পর্যন্ত ৩‌-‌২ গোলে জয়লাভ করে এপার বাংলা ওপার বাংলা।বিজয়ী দলের পক্ষে গৌরব দাস দুটি গোল করেন। এছাড়া, একটি করে গোল করেন সানু দেবনাথ। বিজীত দলের পক্ষে অজিৎ জমাতিয়া দুটি গোল করেন। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। প্রসঙ্গত:‌ আসরে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়াও টুর্নামেন্টে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top