News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা, অভিযোগে শিক্ষা মন্ত্রীর বাড়ি ঘেরাও যুব কংগ্রেসের
Image

ত্রিপুরায় ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা, অভিযোগে শিক্ষা মন্ত্রীর বাড়ি ঘেরাও যুব কংগ্রেসের

আগরতলা, ২৫ জুলাই (হি. স.) : ত্রিপুরায় ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এই অভিযোগ এনে আজ শিক্ষা মন্ত্রী রতন লাল নাথের বাসভবনের বাইরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রদেশ যুব কংগ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ যুব কংগ্রেস কার্যকর্তাদের গ্রেফতার করে নিয়ে গেছে।

এদিন প্রদেশ যুব কংগ্রেস কার্যকর্তারা শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন। তাঁদের অভিযোগ, ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। শিক্ষক স্বল্পতায় ধুঁকছে বিদ্যালয়গুলি, অথচ নিয়োগের ব্যবস্থা করছে না ত্রিপুরা সরকার। যুব মোর্চার জনৈক কার্যকর্তার বক্তব্য, টেট উত্তীর্ণ শিক্ষক মিলছে না, তাই নিয়োগ সম্ভব হচ্ছে না বলে অজুহাত দেখানো হয়েছে। তারপর টিআরবিটি ফলাফল ঘোষণায় বিলম্বের অজুহাত তুলে ধরা হয়েছে। এখন টেট উত্তীর্ণ বেকররা লাগাতার আন্দোলন করছেন, অথচ তাঁদের নিয়োগ করছে না শিক্ষা দফতর। ফলে, প্রায় প্রতিদিন শিক্ষকের দাবিতে ত্রিপুরায় আন্দোলনে সামিল হচ্ছে ছাত্রছাত্রীরা।

তাঁর দাবি, এমনও বিদ্যালয় রয়েছে যেখানে একজন শিক্ষককে একাধিক ক্লাসের পঠন-পাঠনের দায়িত্ব সামলাতে হচ্ছে। শুধু তাই নয়, বহু বিদ্যালয়ে বিষয় শিক্ষকের যথেষ্ট ঘাটতি থাকা সত্বেও বদলির ফরমান জারি করা হচ্ছে। তাই, এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীর বাসভবনের বাইরে আজ যুব কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করছে। দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন হওয়ার পর পুলিশ আন্দোলনকারীদের গ্রেফতার করে নিয়ে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। 

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top