News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার নমুনা পরীক্ষা কমেছে, কমল দৈনিক সংক্রমণ, সংক্রমিতের হার বেড়েই চলেছে, মৃত্যু মিছিল শুরু
Image

ত্রিপুরায় করোনার নমুনা পরীক্ষা কমেছে, কমল দৈনিক সংক্রমণ, সংক্রমিতের হার বেড়েই চলেছে, মৃত্যু মিছিল শুরু

আগরতলা, ২৫ জুলাই (হি. স.) : নমুনা পরীক্ষার সংখ্যা কমতেই ত্রিপুরায় দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। তবে, দৈনিক সংক্রমণের হার চিন্তা আরও বাড়িয়েছে। সাথে মৃত্যুর মিছিল পরিস্থিতি উদ্বেগজনক বলেই মনে করাচ্ছে। অবশ্য, সুস্থতা কিছুটা স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় নতুন করে ৯৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে।

এদিকে অবশ্য গত ২৪ ঘণ্টায় ১১২ জন সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১২.১৬ শতাংশ। কিন্ত সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা জেলায় ক্রমাগত সংক্রমণের প্রকোপ ঝড়ের গতিতে বেড়েই চলেছে। তবে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম জেলাকে সংক্রমণে টেক্কা দিয়ে গোমতী জেলা এগিয়ে গেছে। সাথে একজনের মৃত্যু চিন্তায় ফেলেছে। এনিয়ে টানা দুইদিনে দুইজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২৬ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১৫ এবং রেপিড অ্যান্টিজেনে ৮৪ জন মোট ৯৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১২.১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১৩ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২৩৬৬ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৪৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০১৪৬৯ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.১৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৬.৮০ শতাংশ। এদিকে, ০.৮৮ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৮ জন, সিপাহিজলা জেলায় ৭ জন, খোয়াই জেলায় ৯ জন, গোমতী জেলায় ২০ জন, ধলাই জেলায় ১৪ জন, ঊনকোটি জেলায় ১৮ জন এবং দক্ষিণ জেলায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উত্তর ত্রিপুরা জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হননি।করোনার প্রকোপে মারাত্মক বৃদ্ধিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। স্বাস্থ্য দফতর এখনই বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। তাতে কিছু কঠোর পদক্ষেপও রয়েছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top