News Flash

  • Home
  • প্রধান খবর
  • Partha Chatterjee:এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে স্থিতিশীল রয়েছেন পার্থ
Image

Partha Chatterjee:এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে স্থিতিশীল রয়েছেন পার্থ

কলকাতা, ২৪ জুলাই ( হি.স.) :এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারের পর শনিবার রাত এসএসকেএম হাসপাতালেই কাটালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার রাত আটটায় ব্যাঙ্কশাল কোর্ট থেকে পার্থকে নিয়ে যাওয়া হয় রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতালে৷ মন্ত্রীর চিকিৎসায় গঠিত হয় সাত সদস্যের মেডিকেল বোর্ড। বর্তমানে তিনি চিকিৎসক তুষার চক্রবর্তীর তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন কার্ডিওলজি বিভাগের এসি ওয়ান কেবিনে। গতকাল তাঁকে আইসিইউ-র ১৮ নম্বর কেবিনে রাখা হয়েছিল। কিন্তু নিরাপত্তা জনিত কারণে এবং আরও নিবিড়ভাবে তাঁকে পর্যবেক্ষণে রাখতে দোতলার এসি ওয়ান ব্যক্তিগত কেবিনে নিয়ে আসা হয়।

মন্ত্রীর চিকিৎসার জন্য কার্ডিওলজি বিভাগের দু’জন, এন্ডোক্রিনোলজি, নেফ্রোলজি, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক বিভাগের একজন করে মোট সাত চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ৬৯ বছর বয়সি পার্থর উচ্চ রক্তচাপ, থাইরয়েড, কিডনি এবং হৃদযন্ত্রে পুরনো সমস্যা রয়েছে। তাই সেগুলোর চিকিৎসায় বাড়তি নজরদারি দিয়েছেন চিকিৎসকরা।
শনিবার আদালত থেকে এসএসকেএম হাসপাতালে আসার পর হুইলচেয়ারে বসিয়ে পার্থকে ভিতরে নিয়ে যাওয়া হয়। গতকাল ব্যাঙ্কশাল আদালতের নির্দেশেই শিল্পমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছে ইডি। শনিবার রাতেই হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রীবাস্তবের কাছে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। আজ রবিবার হাইকোর্টে এবিষয়ে শুনানি হতে পারে।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top