News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Fire:তেলিয়ামুড়ায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন
Image

Fire:তেলিয়ামুড়ায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ তেলিয়ামুড়া জাতীয় সড়কের উপরে একটি অ্যাম্বুলেন্সে আচমকা অগ্ণিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রবিবার তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ চালকের বুদ্ধিমত্তা ও দমকল বাহিনীর প্রচেষ্টায় অবশ্য আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়৷ ছৈলেংটা হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স আগরতলা থেকে  রিপিয়ারিং-এর কাজ শেষে তেলিয়ামুড়া হয়ে ছৈলেংটা হাসপাতালে ফেরার পথে অ্যাম্বুলেন্সের চালক তেলিয়ামুড়া পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্ট্রীট ভেন্ডার জোনের  সম্মুখে এসে আহার করার জন্য নামার চেষ্টা করছিল৷  অ্যাম্বুলেন্স থেকে নামা মাত্রই আচমকা অ্যাম্বুলেন্সের চালকের ক্যাবিনে অগ্ণিসংযোগ হয়৷ মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ পরবর্তীতে খবর পাঠানো হয় তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরে৷ তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় এবং চালকের বুদ্ধিমত্তার কারণে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে শর্ট সার্কেট থেকেই এই আগুনের সূত্রপাত৷ জনবহুল এলাকায় অ্যাম্বুলেন্সে আচমকা অগ্ণিসংযোগের ঘটনায় গোটা এলাকায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ অ্যাম্বুলেন্সে আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজনও সেখানে ছুটে আসেন৷

Releated Posts

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক

কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 11, 2026

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা শান্তি নিকেতন কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

আগরতলা, ১১ জুন: ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে কর্মরত মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top