News Flash

  • Home
  • দেশ
  • Draupadi Murmu:আগামীকাল সোমবার ১৫তম রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু
Image

Draupadi Murmu:আগামীকাল সোমবার ১৫তম রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ২৪ জুলাই ( হি.স.) : আগামীকাল সোমবার দেশের ১৫তম রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণের পর তাকে ২১ বন্দুকের স্যালুট দেওয়া হবে।

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরজারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নব-নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতির গ্রহণ অনুষ্ঠান সোমবার ২৫ এপ্রিল সংসদ ভবনের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ১০.১৫ টায় অনুষ্ঠিত হবে। ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা তাকে শপথবাক্য পাঠ করাবেন।
অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা, লোকসভার স্পিকার ওম বিড়লা, মন্ত্রী পরিষদের সদস্যরা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কূটনৈতিক মিশনের প্রধানরা উপস্থিত থাকবেন। এছাড়া সংসদ সদস্য এবং সরকারের বিশিষ্ট নাগরিক ও সামরিক কর্তারাও উপস্থিত থাকবেন।

এছাড়া বিজু জনতা দলের সভাপতি তথা ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কেরও শপথে থাকার কথা। শনিবারই তিনি চারদিনের দিল্লি সফরে রওনা দিয়েছেন। ময়ূরভঞ্জের ছয় বিধায়ক ছাড়াও প্রজাপতি ব্রহ্মকুমারীর শাখার তিনজন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top