News Flash

  • Home
  • দিনের খবর
  • Arpita:পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে আজ তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে
Image

Arpita:পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে আজ তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে

কলকাতা, ২৪ জুলাই ( হি.স.) : ইডি হেফাজতে থাকা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে আজ রবিবারই তোলা হবে আদালতে।সূত্রের খবর, অর্পিতাকে নিয়ে যাওয়া হবে ব্যাঙ্কশাল আদালতে। গতকাল এই আদালতে পেশ করা হয়েছিল রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীকে। আদালত পার্থর দু’দিনের ইডি হেফাজত মঞ্জুর করে। এদিকে অর্পিতাকে হেফাজতে চেয়ে আবেদন করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকেই ইডি উদ্ধার করে ‘কুবেরের ধন’৷ যা গুণে শেষ করতে শনিবার দুপুর গড়িয়ে যায়। অর্পিতার শোওয়ার ঘরের আলমারি থেকে সাড়ে ২২ কোটি টাকা, ৫০ লক্ষ টাকার গয়না এবং প্রচুর বিদেশি মুদ্রা উদ্ধার করেন ইডি আধিকারিকরা।তদন্তকারীদের কাছে অর্পিতা নিজেকে অর্পিতা অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দেন। ইডির আধিকারিকদের অনুমান, অর্পিতা কোনও নামজাদা অভিনেত্রী নয়। বাংলা, ওড়িয়া, মালায়লি ভাষায় কয়েকটি ছবি করেছেন। সেখান থেকে এত উপার্জন তাঁর পক্ষে অসম্ভব৷ তাই এত বিপুল সম্পত্তি তাঁর কাছে এল কোথা থেকে তা জানতে অর্পিতাকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আজ আর্জি জানাবে ইডি।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top