News Flash

  • Home
  • দিনের খবর
  • Arpita:মেডিক্যাল টেস্ট করাতে বার করা হল অর্পিতাকে
Image

Arpita:মেডিক্যাল টেস্ট করাতে বার করা হল অর্পিতাকে

কলকাতা,২৪ জুলাই (হি. স.): রবিবার মেডিক্যাল টেস্ট করাতে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে। শনিবার রাতে গ্রেফতার করা হয় অর্পিতাকে। ইতিমধ্যেই অর্পিতার টালিগঞ্জের বাড়ি থেকে গতাকাল উদ্ধার হয়েছে ২০ কোটি টাকা।

শনিবার রাতে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে রাতে অর্পিতাকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির আঞ্চলিক সদর দফতরে নিয়ে গিয়েছিলেন গোয়েন্দারা। রাতে সেখানে মহিলা লক আপে রাখা হয়েছিল অর্পিতাকে। সকালে সেখান থেকে তাঁকে নিয়ে ফের জোকা ইএসআই হাসপাতালে হাজির হন গোয়েন্দারা। সেখানে উৎসুক জনতার ভিড় দেখে দীর্ঘক্ষণ তাঁকে গাড়িতেই বসিয়ে রাখেন ইডি আধিকারিকরা। তাঁকে নামিয়ে এমার্জেন্সিতে নিয়ে যান তাঁরা। গাড়ি থেকে নামার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্পিতা বলেন, ‘আইনের ওপর আস্থা আছে। আইন আইনের পথে চলবে’।
উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলার তদন্তে ইডি-র তল্লাশিতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় বস্তা বস্তা ২০০০ ও ৫০০ টাকার নোট । যা গুণতে রাত পেরিয়ে যায়। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে । উদ্ধার হয়েছে ২০ টি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, সোনা এবং নথি । এই ঘটনায় শনিবার গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top