News Flash

Image

ডজারের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

কদমতলা, ২৩ জুলাই : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ডজারের সহ চালকের। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত যুবকের নাম জাবির হুসেন। বাড়ি কদমতলা থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে। দুর্ঘটনা ঘটেছে উত্তর জেলার কদমতলা থানাধীন রানি বাড়ি গ্রামের দুই নং ওয়ার্ডের ভিতরগুল এলাকায়।

জানা গেছে, শুক্রবার বিকেল তিনটা থেকে  মাটি কাটার ডজার নিয়ে জাবির হুসেন রানিবাড়ি গ্রামের ভিতরগুল এলাকায় একটি রাস্তার মাটি কাটার কাজ করছিলেন।  রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ  ডজারের বিকট শব্দ শুনতে পেয়ে পাড়া প্রতিবেশী ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান  ডজারের চাকার নিচে চালক সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। তখন প্রেমতলা দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।  স্হানীয় থানার পুলিশ একটি দূর্ঘটনার মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে। এদিকে ডজার মালিক ইসলাম উদ্দিন জানান, মৃত যুবক  ডজারের হেল্পার ছিল।

ডজারটি তেমন কোন দূর্ঘটনার কবলে না পড়লেও বেশ কিছুটা জায়গা পেছন দিকে চলে আসে। অপরদিকে মৃত যুবকের কাকুর বক্তব্য, মাটি কাটার সময়  ডজারটি  নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে চলে গেলে হয়তো  ডজারের চালকের আসন থেকে লাফ দেয় জাবির। তখন হয়তোবা চাকার নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top