ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। ক্লাবগুলোকে নিয়ে বৈঠকে বসতে চলেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। আসন্ন ফুটবল মরশুম ঘিরেই এই বৈঠক। ফুটবল মরশুম শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে রাজ্য ফুটবল সংস্থা। ২৬ জুলাই হবে ক্লাবগুলোকে নিয়ে সভা। ওই দিন বিকেল ৪ টায় মহিলা ফুটবলে অংশ নেওয়া ক্লাবগুলোকে নিয়ে এবং সন্ধ্যা ৬ টায় তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে অংশ নেওয়া ক্লাবগুলোকে নিয়ে হবে সভা। ওই সভায় আসরের দিনক্ষণ ঠিক করা হবে। জানিয়েছেন লিগ কমিটির সচিব মনোজ দাস। শুক্রবার এনিয়ে ফুটবল সংস্থার কর্তারা সভা করেন। ওই সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী ২৬ শে জুলাইয়ের বৈঠক নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। টি এফ এ সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই ফুটবল মরশুম শুরু করার পরিকল্পনা রয়েছে।

TFA Metting:ক্লাবগুলোকে নিয়ে টি.এফ.এ-র বৈঠক
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















