News Flash

  • Home
  • দেশ
  • মামলার তদন্ত নিয়ে ক্ষোভ, তিহার জেলে অনশন শুরু ইয়াসিন মালিকের
Image

মামলার তদন্ত নিয়ে ক্ষোভ, তিহার জেলে অনশন শুরু ইয়াসিন মালিকের

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): মামলার তদন্ত নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল অনেকদিন ধরেই, এবার এই অভিযোগ তুলে জেলের মধ্যেই অনশন শুরু করল ইয়াসিন মালিক। শনিবার সকালে দিল্লির তিহার জেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে তিহাল জেলে সে অনশন শুরু করেছে। শীর্ষ জেল কর্তারা হস্তক্ষেপ মালিকের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহার করার জন্য কথা বলেন। কিন্তু সেই রাজি হয়নি। সন্ত্রাসবাদে অর্থ জোগানের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছে কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতার। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করে। কিন্তু ইয়াসিনের আইনজীবী মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের আর্জি জানিয়েছিলেন।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সঙ্গে সম্পর্কিত একটি মামলায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ২০১৯ সালে ইয়াসিন মালিককে গ্রেফতার করেছিল। এক বছর পরে ২০২০ সালের মার্চ মাসে মালিক এবং তার ছয় সহযোগীকে রাওয়ালপোরায় ভারতীয় বিমান বাহিনীর ৪০ জন সদস্যের উপর হামলার অপরাধে অভিযুক্ত করা হয়েছিল। কাশ্মীরে অচলাবস্থা ও সন্ত্রাসবাদী জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য আর্থিক সাহায্য ও তহবিল তৈরির অপরাধে চলতি বছরের ২৫ মে তাকে বিশেষ আদালত দোষী সাব্যস্ত করে। ১০ মে বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইন ( ইউএপিএ)-এর অধীনে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিল কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতা। ইয়াসিন মালিককে যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই দাবি জানায় এনআইএ। যদিও আদালতকে সাহায্যকারী আইনজীবী ইয়াসিন মালিকের জন্য যাবজ্জীবন কারাবাসের সাজার দাবি জানান।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top