News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: দেশের প্রতি ভক্তির চেতনাকে শক্তিশালী করে তেরঙা : অমিত শাহ
Image

Amit Shah: দেশের প্রতি ভক্তির চেতনাকে শক্তিশালী করে তেরঙা : অমিত শাহ

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): দেশ এই বছর ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছে। আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ‘হর ঘর তিরঙ্গা’ আন্দোলনকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে টুইট করে অমিত শাহ জানিয়েছেন, “আমাদের জাতীয় পতাকা তেরঙা প্রতিটি দেশবাসীকে শুধু ঐক্যের সুতোয় বাঁধে না, আমাদের মধ্যে দেশের প্রতি ভক্তির চেতনাকেও মজবুত করে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন টুইট করে লিখেছেন, ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিজেদের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করে ‘হর ঘর তিরঙ্গা’ আন্দোলনে যোগ দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে তেরঙ্গার প্রতি শ্রদ্ধা ও অনুরাগ বাড়াতে পারব আমরা, সেই সঙ্গে স্বাধীনতার জন্য সংগ্রাম করা বীরদের আত্মত্যাগের কথাও জানাতে পারব। অমিত শাহ টুইটে আরও লিখেছেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে দেশজুড়ে প্রায় ২০ কোটি বাড়িতে তেরঙ্গা উত্তোলন করা হবে, যা প্রতিটি নাগরিক, বিশেষ করে যুবকদের মনে দেশপ্রেমের অবারিত শিখাকে আরও প্রজ্জ্বলিত করতে সাহায্য করবে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top