News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের বাসিন্দা মহিলার মৃতদেহ উদ্ধার চেন্নাইতে
Image

রাজ্যের বাসিন্দা মহিলার মৃতদেহ উদ্ধার চেন্নাইতে

সোনামুড়া, ২১ জুলাই : কাজের সূত্রে চেন্নাই যাওয়া ত্রিপুরার বাসিন্দা মহিলার ফাঁসিতে আত্মহত্যার ঘটনা ঘিরে পরিবারের সদস্যরা শোকে দিশেহারা হয়ে পড়েছেন। 

ঘটনার বিবরণে জানা গেছে, সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের অন্তর্গত পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের কন্যা রিমা মায়া বেগম(৩০) কর্মসূত্রে চেন্নাই থাকতেন। ১২ বছর আগে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম হয়েছে। কিন্তু দুই বছর পূর্বে পারিবারিক ঝামেলায় রিমার বিবাহ বিচ্ছেদ ঘটে বলে জানা গেছে। তখন রিমা তার এক পুত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে।

অপরদিকে স্বামী শাহজাহান এক পুত্র ও কন্যা সন্তানকে নিয়ে দ্বিতীয় বিবাহ করে নেন।  পরবর্তী সময়ে রিমা কাজের সন্ধানে চেন্নাই চলে যান। যথারীতি চেন্নাই জয়নগরস্থিত একটি বেসরকারি হাসপাতালে সেবিকার সাহায্যকারী হিসেবে তিনি কাজ করছিলেন বলে জানা গেছে। এক বছর চাকরি করার পর বাড়িতে ছুটিতে এসে তার ছোট বোনকে চেন্নাই কাজের জন্য সঙ্গে করে নিয়ে যান। কিন্তু হঠাৎ গতকাল বুধবার চেন্নাইস্থিত হাসপাতালের বারান্দায় রিমার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মূলত পারিবারিক ঝামেলার কারণেই এই মৃত্যু বলে ধারণা করা যাচ্ছে।

 তবে রিমার মৃতদেহ এখনো রাজ্যে আসেনি। রিমার পুটিয়াস্থিত পরিবার মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রিমার মৃতদেহকে বাড়িতে আনার জন্য। বর্তমানে রিমার মৃতদেহ চেন্নাইস্থিত কে ইলিভেন সিএমডি থানার অধীনে হাসপাতাল মর্গে রয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top