News Flash

  • Home
  • দিনের খবর
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র মুখোমুখি সোনিয়া, দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের
Image

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র মুখোমুখি সোনিয়া, দেশজুড়ে বিক্ষোভ কংগ্রেসের

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে আর্থিক দুর্নীতির মামলায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট নির্দেশালয় (যদি)-এর দফতরে হাজির দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার মেয়েকে সঙ্গে নিয়ে নতুন দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেন সোনিয়া। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী এদিন ইডি-র দফতরে হাজিরা দেওয়ার প্রাক্কালে, সোনিয়ার বাড়িতে যান মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মেয়েকে সঙ্গে নিয়েই ইডি-র দফতরে পৌঁছন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী।

এদিকে, ইডি-র দফতরে সোনিয়ার হাজিরার বিরোধিতায় এদিন দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। মহিলা কংগ্রেস সমর্থকরাও বিক্ষোভে সামিল হন। দিল্লি পুলিশ অবশ্য যে কোনও ধরনের বিক্ষোভ রুখতে তৎপর ছিল। বুধবার রাত থেকেই আকবর রোড বন্ধ করে দেওয়া হয়। লোহার ব্যারিকেডের প্রাচীর তৈরি করে কংগ্রেসের সদর দফতর ঘিরে ফেলে দিল্লি পুলিশ। কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ প্রদর্শন করছি। তাঁরা আমাদের দমিয়ে রাখতে পারবে না। বিহারেও এদিন বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, এর আগে কংগ্রেস নেতা ও সোনিয়ার ছেলে রাহুল গান্ধীকে পাঁচ দিনে ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সদ্য কোভিড ও অন্যান্য অসুস্থতা থেকে সেরে ওঠা সোনিয়াকে ইডি কত দিন জিজ্ঞাসাবাদ করবে, তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই ইডি-র অফিসারদের মুখোমুখি হয়েছেন সোনিয়া, এমনটাই জানা যাচ্ছে।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top