News Flash

Image

ধানের জমিতে অজগর উদ্ধার

বিশালগড়, ২১ জুলাই : ফের উদ্ধার হয়েছে বিশালাকার অজগর। বিশালগড় ২ নং চন্দনগর  এলাকার এক ধান জমি থেকে ওই অজগর উদ্ধার হয়েছে  বৃহস্পতিবার। ঘটনাস্থলে বনকর্মীরা উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে গেছে। 

বিশালগড় চন্দ্রনগর, ধ্বজনগর সহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বাড়ি, জমি, রাস্তা সহ বিভিন্ন জায়গা থেকে অজগর সাপ উদ্ধার হচ্ছে। মানুষ এক প্রকার আতঙ্কেই দিন কাটাচ্ছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ধ্বজনগর এলাকার কৃষক হেলন মিয়া ধান জমিতে কাজ করতে যান। ঠিক তখনই দেখতে পান বিশাল আকারের এক অজগর সাপ জমিতে পড়ে রয়েছে। চিৎকার শুরু করতেই এলাকার যুবকরা দ্রুত ছুটে গিয়ে ধান-জমি থেকে অজগর সাপটিকে উদ্ধার করেছে।

পরবর্তী সময়ে সিপাহীজলা বনদপ্তরে খবর দিলে সিপাহীজলা বনদপ্তরের আধিকারিক সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা ছুটে গিয়েছেন ঘটনাস্থলে। এলাকা থেকে অজগর সাপটিকে উদ্ধার করে চিড়িয়াখানায় নিয়ে  গেছেন বন কর্মীরা।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top