News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনেকটাই সুস্থ পঞ্জাবের মুখ্যমন্ত্রী, ভগবন্তকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন তাঁর স্ত্রী ও বোন
Image

অনেকটাই সুস্থ পঞ্জাবের মুখ্যমন্ত্রী, ভগবন্তকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন তাঁর স্ত্রী ও বোন

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বৃহস্পতিবার সকালে দিল্লির অ্যাপোলো ইন্দ্রপ্রস্থ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও বোন। তাঁদের সঙ্গেই বাড়ি ফিরেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। আচমকাই অসুস্থ হয়ে পড়েন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বুধবার ভোররাতে দিল্লির অ্যাপোলো ইন্দ্রপ্রস্থ হাসপাতালে ভর্তি হন ভগবন্ত মান, বিষয়টি জানাজানি হয়েছে বৃহস্পতিবার সকালে। শোনা যায়, পেটের যন্ত্রণার জন্য অসুস্থ হয়ে পড়েন ভগবন্ত মান। তারপরই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

হাসপাতাল সূত্রের খবর, পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী, পরীক্ষা করার পর চিকিৎসকরা তাঁর সংক্রমণ শনাক্ত করেছেন। তবে, এই সময়ে স্থিতিশীল ছিলেন ৪৮ বছর বয়সী ভগবন্ত। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সর্বদা পর্যবেক্ষণ করছিলেন চিকিৎসকরা। সুস্থ হয়ে ওঠায় বৃহস্পতিবার সকালেই তাঁকে হাপসাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভগবন্ত মানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top