News Flash

Image

Lumding:শুক্রবার থেকে লামডিং-বদরপুর পাহাড় লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

হাফলং (অসম), ২১ জুলাই (হি.স.) : অবশেষে স্বস্তি মিলতে চলছে বরাক উপত্যকা সহ মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার রেলযাত্রীদের। আগামীকাল শুক্রবার থেকে লামডিং-বদরপুর-আগরতলা পাহাড় লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে উঠছে। দু-মাস দশ দিন পর পাহাড় লাইনে পুনরায় যাত্রীবাহী রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে খবরে সংশ্লিষ্ট মহলে খুশির বাতাবরণ সৃষ্টি হয়েছে।

লামডিং-বদরপুর পাহাড় লাইনে ভূমিঙ্খলনের জেরে গত ১৪ মে থেকে ট্রেন পরিষেবা বন্ধ ছিল। দু মাসের অক্লান্ত পরিশ্রমে বিধ্বস্ত রেলওয়ে ট্র্যাক ও সেতু মেরামত করে তুলেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের ইঞ্জিনিয়ার-কর্মীরা। শুক্রবার সকাল ৭-টা ২০ মিনিটে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবে। এদিনই রাত ১১টা ৫৫ মিনিটে ওই এক্সপ্রেস গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। তাছাড়া শুক্রবার সকাল ৬-টা ৩০ মিনিটে শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবে।

এছাড়া ২৩ জুলাই সকাল ৬-টা ৩০ মিনিটে আগরতলা থেকে শিয়ালদহ অভিমুখে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রা করবে। ওই দিনই শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। ২৪ জুলাই শিলচর-শিয়ালদহ শিলচর থেকে সকাল ১০-টা ৪৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা করবে।

২৪ জুলাই কোয়াম্বটুর-শিলচর এক্সপ্রেস ট্রেন কোয়াম্বটুর থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। এভাবে ২৫ জুলাই থেকে আগরতলা ও শিলচরের মধ্যে চলাচলকারী দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলি এক এক করে স্বাভাবিক হয়ে ওঠবে বলে উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্র জানিয়েছে। তাছাড়া গুয়াহাটি-বদরপুর ও বদরপুর-গুয়াহাটির মধ্যে চলাচলকারী ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটিও ৩০ জুলাই থেকে পুনরায় শুরু হচ্ছে।

উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টির জেরে গত ১৪ মে লামডিং-বদরপুর হিল সেকশনের ৮৫ কিলোমিটার এলাকার মধ্যে ৬১টি স্থানে ধস নেমে অনির্দিষ্টকালের জন্য পাহাড় লাইনে রেল পরিষেবা বন্ধ হয়ে পড়ার জেরে রেলপথে বরাক উপত্যকা সহ মণিপুর মিজোরাম ত্রিপুরা দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় পাহাড় লাইন মেরামত করে ১৩ জুলাই থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top