News Flash

  • Home
  • দেশ
  • সোনিয়াকে ইডি-র সমনের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ, গেহলট ও সচিন-সহ কয়েকজন ধৃত
Image

সোনিয়াকে ইডি-র সমনের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ, গেহলট ও সচিন-সহ কয়েকজন ধৃত

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): যেমন আশঙ্কা ছিল, তাই হল। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমনের প্রতিবাদে দিল্লি-সহ গোটা দেশজুড়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস নেতা ও কর্মীরা। দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনের সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা সচিন পাইলট-সহ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে আটক করেছে দিল্লি পুলিশ। গেহলট এদিন ক্ষোভের সুরে বলেছেন, “তাঁরা ধর্ণা, বিক্ষোভ বন্ধ করে দিচ্ছে, দেশে এই প্রথম এমনটা হচ্ছে।” সচিন পাইলট বলেছেন, “দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার হচ্ছে। গণতন্ত্রে প্রতিবাদ করা আমাদের অধিকার, কিন্তু তাও পদদলিত করা হচ্ছে।”

ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে আর্থিক দুর্নীতির মামলায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট নির্দেশালয় (যদি)-এর দফতরে হাজির দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার মেয়েকে সঙ্গে নিয়ে নতুন দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেন সোনিয়া। কিছু পরে সেখানে যান রাহুল গান্ধীও, রাহুল অবশ্য কিছুক্ষণ পর বেরিয়ে যান। সোনিয়াকে সমন ও জেরার প্রতিবাদে ইডি-র দফতরের অদূরেও রাস্তায় বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “তাঁরা (শাসক দল) নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে চাইছে। আমরা আলোচনার দাবি জানাচ্ছি, কিন্তু তাঁরা আলোচনা থেকে পালিয়ে যাচ্ছে।”

ইডি-র দফতরে সোনিয়ার হাজিরার বিরোধিতায় এদিন দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। মহিলা কংগ্রেস সমর্থকরাও বিক্ষোভে সামিল হন। মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, রাজস্থান, জম্মু-কাশ্মীর প্রভৃতি রাজ্যে কংগ্রেস নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top