News Flash

  • Home
  • খেলা
  • Sports:কিল্লায় ফুটবলে ওয়াক ওভার খুমুলুং-এর
Image

Sports:কিল্লায় ফুটবলে ওয়াক ওভার খুমুলুং-এর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।।‌ওয়াক ওভার পেলো খুমুলুং দল। কিল্লায় আয়োজিত পিত্রাকামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রাকামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (‌পিত্রা কামি ক্লাব)‌। বুধবার খুমুলুং এর মুখোমুখি হওয়ার কথা ছিলো ইউ বি বাজারের। দুদলের কাছেই ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। রেফারি কৃষ্ণ উদয় জমাতিয়া নির্ধারিত সময়ে দীর্ঘক্ষণ মাঠে উপস্থিত থাকলেও ইউ বি বাজারের ফুটবলাররা মাঠমুখো হননি। শেষ পর্যন্ত প্রায় ২০ মিনিট অপেক্ষা করে মাঠে ছাড়েন রেফারিরা। জানা গেছে, দুদলই গ্রুপ লিগ থেকে ছিটকে গেছে। ফলে ম্যাচ খেলার উৎসাহ কম দু’দলেরই। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কারও।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top