News Flash

  • Home
  • খেলা
  • Asmita Dey:থাইল্যান্ডে এশিয়ান আন্তর্জাতিক জুডো আসরে ত্রিপুরার অস্মিতার পদক জয়
Image

Asmita Dey:থাইল্যান্ডে এশিয়ান আন্তর্জাতিক জুডো আসরে ত্রিপুরার অস্মিতার পদক জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।। আন্তর্জাতিক ক্রীড়ার আসরে আবারও নাম উজ্জ্বল হলো ত্রিপুরার। ১৮ জুলাই, সোমবার থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে চলছে এশিয়ান ক্যাডেট এবং জুনিয়র জুডো প্রতিযোগিতা-২০২২। এই আসরে শক্তিশালী চীন, জাপান, কোরিয়া সহ এশিয়ার অন্যান্য দেশের জুডোকারা জুনিয়র পুরুষ ও মহিলা বিভাগে অংশ নেয়। মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিযোগিতায় দেশের হয়ে ব্রোঞ্জ পদক জয় করে রাজ্যের সোনার মেয়ে অস্মিতা দে। এই প্রথম কোন আন্তর্জাতিক আসরে ত্রিপুরার জুডোকা ভারতীয় দলে সুযোগ পেয়ে পদক জয় করে। সে ৪৮ কেজি জুনিয়র মহিলা বিভাগে চীন, জাপান, কোরিয়া ও মালয়েশিয়ার মত বিশ্ব সেরা  জুডোকাদের হারিয়ে তৃতীয় বাউটে পদক ছিনিয়ে নেয়। সম্প্রতি অস্মিতা সর্ব ভারতীয় খেলো ইন্ডিয়া জুডো প্রতিযোগিতায় ৪৮ কেজি বিভাগে সোনা জয় করে মধ্যপ্রদেশের ভূপাল বিশ্ববিদ্যালয়ের হয়ে। সে ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন কৃতি ছাত্রী। তার এই সাফল্যে মধ্য প্রদেশ এবং ত্রিপুরাবাসী গর্বিত। ক্রীড়াঙ্গনে অস্মিতার প্রথম গুরু বিলোনীয়া বিদ্যাপীঠ কোচিং সেন্টারের  বীনা দেবনাথ তারপর ত্রিপুরা স্পোর্টস স্কুলের জুডো কোচ মানিক লাল দেব। সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্পোর্টস স্কুলেই পড়াশুনা ও জুডো প্রশিক্ষন নিয়েছে। ২০১৮ সালে খেলো ইন্ডিয়া প্রকল্পে উন্নত প্রশিক্ষনের  জন্য ভূপাল চলে যায়। দীর্ঘ চার বছর মানিকবাবুর কাছেই নিরলস অনুশীলন করে গেছে।  বিলোনীয়া সাতমুড়াস্থিত কলেজ স্কোয়ার এলাকার  অর্জুন কুমার দে’র গর্বের মেয়ে অস্মিতা।  অস্মিতার লক্ষ্য এবার ২০২৪ সালে ফ্রান্সের রাজধানীতে  অনুষ্ঠেয় ৩৩ তম প্যারিস অলিম্পিকে পদক জয় করা। তাঁর এই সাফল্যে গর্বিত ও আনন্দিত তার প্রারম্ভিক কোচ বীনা দেবনাথ ও মানিক লাল দেব। তাছাড়া অভিনন্দন বার্তা পাঠিয়েছেন স্পোর্টস স্কুলের ক্রীড়া শিক্ষক প্রনব অখন্ড, স্কুলের দায়িত্ব প্রাপ্ত সহ-অধিকর্তা শান্তনু সূত্রধর, জাতীয় রেফারী প্রনব সাহা ও দেশের বিভিন্ন প্রান্তের  আরও অনেকে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top