News Flash

  • Home
  • দিনের খবর
  • মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে রায় সংরক্ষণ রাখল সুপ্রিম কোর্ট
Image

মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে রায় সংরক্ষণ রাখল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২০ জুলাই ( হি.স.) : অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়েরের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশের নথিভুক্ত ছয়টি এফআইআর-এর মামলায় রায় সংরক্ষণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ আজ রায় ঘোষণা করবে।

শুনানির সময় জুবায়েরের আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, আবেদনকারী একজন সাংবাদিক। তাঁর কিছু টুইটের ভিত্তিতে হয়রানি করা হচ্ছে। নথিভুক্ত সমস্ত এফআইআর একই। দিল্লির ঘটনাও একই রকম। তিনি জামিনও পেয়েছেন। শুনানির সময়, উত্তর প্রদেশ সরকারের আইনজীবী গরিমা প্রসাদ বলেন, জুবায়ের টুইটের জন্য অর্থ পেতেন। তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি ২ কোটি টাকা পেয়েছেন। গরিমা প্রসাদ বলেন, উত্তর প্রদেশ একটি বড় রাজ্য। প্রতিটি অঞ্চলের পরিস্থিতি ভিন্ন। কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে দেওয়া যাবে না। সরকার এসআইসি(সিট) গঠন করেছে। আমরা যাতে কোনো আইনি ভুল না করি, সেজন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top