News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেকারদের চাকুরীর দাবিতে গণ অবস্থান মঞ্চে সুর চড়াল যুব কংগ্রেস
Image

বেকারদের চাকুরীর দাবিতে গণ অবস্থান মঞ্চে সুর চড়াল যুব কংগ্রেস

আগরতলা, ১৯ জুলাই : এগার দফা দাবিতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ৭২ ঘণ্টার গন অবস্থানের মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আশুতোষ চ্যাটার্জী তথা ত্রিপুরা যুব কংগ্রেসের ইনচার্জ। 

এদিন যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আশুতোষ চ্যাটার্জী বলেন, ত্রিপুরার বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বর্তমান সরকার। টেট ওয়ান, টেট টু পরীক্ষা দিয়ে বর্তমানে চাকুরীর জন্য মন্ত্রী-বিধায়কদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে তাঁদের। এছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের একটি বড় অংশ ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে রয়েছেন। বর্তমানে চাকুরী হারিয়ে তারা গভীর কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। কিন্তু বিজেপি সরকার কোনোভাবেই তাদের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করছেন না।

তিনি অভিযোগ করে বলেন, বিজেপি সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু মুখে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন। আশুতোষ চ্যাটার্জী এদিন আরো বলেন, কংগ্রেস ত্রিপুরার সাধারণ মানুষ এবং বেকার যুবকদের জন্য রাস্তায় নামায় তাদের বিরুদ্ধে আক্রমণ সংঘটিত করছে শাসকদল। নেতাকর্মীদের বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে এর বিরুদ্ধে যুব কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আশুতোষ চ্যাটার্জি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top